শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নাসিরনগরে ডাকাতের হামলায় নিহত ১

Reporter Name / ১৪৪ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতের হামলায় রওশন মিয়া(৩৭) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় উপজেলার ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে (১লা মার্চ)রওশন মিয়ার মৃত্যু হয়।নিহত রওশন মিয়া ওই গ্রামের মৃত হীরন ফকিরের ছেলে।নিহত রওশন আলী সাত সন্তানের জনক।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল আলম।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে উড়িয়াইল নামক স্থানে রওশন আলীর বাড়িতে ১০/১২জনের একটি ডাকাত দল ডাকাতির জন্য আক্রমণ করে। ডাকাত দল রওশন আলীর ঘরে প্রবেশ করলে পরিবারের সদস্যরা আর্ত চিৎকার শুরু করলে ডাকাতরা রওশন আলির পরিবারের সদস্যদের হাত পা বেঁধে ফেলে।
এ সময় ডাকাতদল তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে রওশন আলীসহ পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।হামলায় রওশন আলী ও তার স্ত্রী আছমা বেগম গুরুতর আহত হন।এ সময়ে রওশন আলীর অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয়রা রওশন মিয়াকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতেই নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।এরপর সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পিজি হাসপাতালে প্রেরণ করে এবং শুক্রবার রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রওশন আলির মৃত্যু হয়।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খায়রুল আলম জানান, রওশন আলী নামে একজন নিহত হয়েছে। পরিবারের সাথে কথা বলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category