শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

Reporter Name / ১৩০ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

নিহারেন্দু চক্রবর্তী,(নাসিরনগর)ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দ্রব্যের মান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি বাজারের বিভিন্ন দোকান ও বাজার মনিটরিং করে নাসিরনগর উপজেলা প্রশাসন।জানা গেছে, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন নিত্যপণ্য গ্রাহক পর্যায়ে বেশি দামে বিক্রি করে থাকে। চাল, ডাল, তেল, মাছ, মাংস, ফলমূলসহ অন্যান্য নিত্যপণ্য যেন মানুষ সূলভ মূল্যে এবং ভেজালমুক্ত খাদ্য গ্রহণ করতে পারে এজন্য বাজার পরিদর্শন করে উপজেলা প্রশাসন। এসময় ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় এবং

পরিদর্শনকালে চটিপাড়া গ্রামের এক মাদকাসক্ত ব্যাক্তি এখলাস মিয়া কে মোবাইল কোর্ট এর মাধ্যমে শাস্তি প্রদান করে গ্রেফতারপূর্বক নাসিরনগর থানায় প্রেরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিনের নেতৃত্বে বাজার মনিটরিং ও পরিদর্শনকালে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা সৈয়দ আবেদ উল্লাহ নিউটন ও নাসিরনগর থানার পুলিশসহ আরও অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা নাছরিন বলেন, রমজানে দ্রব্যমূল্য সহনশীল রাখা, ভেজালমুক্ত পণ্য বিক্রি, শৃঙ্খলার মধ্যে কেনা বেচা করাসহ বিভিন্ন বিষয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতি আহ্ববান জানানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category