শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেল গৃহিণীর

Reporter Name / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তাছলিমা বেগম উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের আহাদ মিয়ার মেয়ে। তার স্বামীর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়ায়। নিহত তাছলিমা দুই শিশু সন্তানের জননী।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন তাছলিমা। ঘটনার দিন উঠুনের উপর ঝুলন্ত তারে ভেজা কাপড় শুকাতে দিতে যান তাছলিমা। এমন সময় তারে থাকা বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাতরতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূইয়া বলেন, তাছলিমা বাবার বাড়িতে বেড়াতে আসছিলেন। কাপর শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তার দুটি শিশু সন্তান রয়েছে।নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category