শিরোনাম:
রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা রংপুরে শ্বশুরের হামলায় পুত্রবধূ গুরুতর আহত, গ্রেফতার ১ সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী রূপসায় চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকুর ব্যাপক গণসংযোগ, উন্নয়নের অঙ্গীকার সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ বাড়ির বাইরে অবস্থান রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নোয়াখালীতে রহস্যজনক মৃত্যু: বাড়ির আঙিনায় আমগাছে ঝুলছিল জান্নাত

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সদর উপজেলায় জান্নাত (১১) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের বিল্লাল ডাক্তারের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত ওই বাড়ির মো.বেলালের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতের বাবা-মা দুজনই চাকরিজীবী। ঘটনার দিনও তারা কর্মস্থলে ছিলেন। প্রতিদিনের মতো জান্নাত তার ছোট ভাইকে নিয়ে বাড়িতে অবস্থান করছিল। বিকেলের দিকে তার ছোট ভাই খেলতে বাইরে চলে গেলে সে একাই বাড়িতে থাকে। সন্ধ্যায় কর্মস্থল থেকে জান্নাতের মা বাড়িতে ফিরে। তাৎক্ষণিক মেয়েকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির আঙিনায় একটি আমগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category