শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পটুয়াখালীতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

Reporter Name / ৩৩৫ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সাকিব হোসেন, (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।নিহত ব্যাক্তির নাম মোহাম্মদ মাহবুব (৩৫)। তিনি চরবিশ্বাস ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড দক্ষিণ চরবিশ্বাস এলাকার বাসিন্দা জলিল হাওলাদারের ছেলে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে স্বজনরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে পারিবারিক বিরোধের জেরে মেঝো ভাই রেজাউল হাওলাদার তার ছোট ভাই মাহবুবের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর জখম হলে দ্রুত চরবিশ্বাস ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাথায় পাঁচটি সেলাই দেন। এরপর তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন।তবে গতকাল শুক্রবার দুপুরের দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের বাবা জলিল হাওলাদার বলেন, “বাড়িতে বসে মেঝো ছেলে রেজাউল ও ছোট ছেলে মাহবুবের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে হঠাৎ রেজাউল পেছন থেকে লাঠি দিয়ে মাহবুবকে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।”গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category