শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার

Reporter Name / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

সাকিব হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে চাঁদা দাবির অভিযোগে দলের দুমকি উপজেলা শাখার সদস্য জি এম অলিউর রহমানকে এবং শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মো. কাউসার আহমেদকে বহিষ্কার করা হয়েছে।

এদের মধ্যে মো. কাউসার আহমেদকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল বহিষ্কার করে। অপরদিকে জিএম অলিউর রহমানকে বহিষ্কার করে স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা।

জানা যায়, গত ২৪ জানুয়ারি জাকিয়া বেগম টিয়া নামে এক নারী দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি অভিযোগ করেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ ঘটনায় ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে চাঁদা দাবির বিষয়টি উঠে আসে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা অলিউর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। অলিউর রহমানকে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

অপর দিকে শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মো. কাউসার আহমেদকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কাউসার আহমেদ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। যা স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে তিনি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে। এছাড়াও, দলীয় নেতাকর্মীদের অভিযোগ, কাউসার আহমেদ স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমে নিষ্ক্রিয় থেকে আওয়ামী লীগের বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের সমাবেশেও তার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সকল নেতাকর্মীকে মো. কাউসার আহমেদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category