শিরোনাম:
রমজানে অসহায়দের পাশে একতা যুবসংঘ দিঘলিয়ায় ট্রলি ও মোটরসাইকেল চালকের বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক দিঘলিয়ায় কামারগাতি খাল পুনঃখনন ও আতাই নদীর তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আজিজুল বারী হেলাল জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের ৪ দফা দাবিতে মানববন্ধন দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে গণঅধিকার পরিষদের প্রার্থী খাদেমুল আরিফ পলাশ ‎রংপুরে গনঅধিকার পরিষদের তৃণমূলকে শক্তিশালী করতে ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন তেরখাদা বাঘাশিয়া খালের পুনঃ খননের উদ্ভোদন করলেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা রংপুর মহানগর ও জেলা যুব গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পটুয়াখালীর দুমকিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি-এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক শুভেন্দু সরকার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আলাউদ্দিন মাসুদ‘র সভাপতিত্বে আলোচনা সভায় দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম মৃধা, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান, যুবদল নেতা জসিম উদ্দিন প্রমূখ বিশেষ অতিথি ছিলেন। প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দেশীয় গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, ডিম এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ট উদ্ভাবনী প্রযুক্তির স্টল প্রদর্শনীতে স্থান পায়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং এলডিডিপি প্রকল্পের অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রদর্শনীতে স্থানীয় খামারিরা উৎপাদন, প্রজনন, রোগ প্রতিরোধ ও আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেন। আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তি প্রয়োগ ও দেশীয় জাতের উন্নয়নের মাধ্যমে প্রাণিসম্পদে পিছিয়ে থাকা খামারিদের সামনে নতুন সম্ভাবনা তৈরি হবে। অনুষ্ঠানে কৃষক, খামারি, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category