মাহির তালুকদার আলম,বাহারাইন প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে। অশ্লীল ভাষায় স্লোগান দেয়া এবং দলের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন বাহরাইন জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছা সেবক দল।
দেশটির পাঁচ তারকা ইন্টারন্যাশনাল হোটেলে মোস্তাক আহাম্মেদের সভাপতিত্বে। লিমন আহাম্মেদ ও আবদুল্লা আল মামুনের যৌথ সঞ্চালনায় হাফেজ শাহ্ আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহরাইন কেন্দ্রীয় বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন কচি।
প্রধান বক্তা-বাহরাইন কেন্দ্রীয় বি এন পির সাধারণ-সম্পাদক আলাউদ্দিন আহাম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাহরাইনে যুব-নেতা মোহাম্মদ শাহ নেওয়াজ। বিশেষ বক্তা – মানামা মহানগরের আহ্বায়ক আক্তার হোসেন মোল্লা,সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান,সাধারণ-সম্পাদক আমীর খান,সাংগঠনিক-সম্পাদক রুবেল,যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ,বিশেষ অতিথি-বাহরাইন যুব-নেতা হারিজ খলিফা।
সালমাবাদ শাখার সভাপতি জিয়াউল হক জিয়া। স্বেচ্ছাসেবক দলের দুলাল তালুকদার, আনোয়ার হোসেন,সাখাওয়াত হোসেন সাগর, বোরহানউদ্দিন, মহসিন,জাহাংগীর ভূইয়া,জাহাংগীর আলম,ফয়সাল আহাম্মেদ,সোহাগ মজুমদার,আবদুল হালিম,নাসির উদ্দিন,ফরহাদ হোসেন, মোজাম্মেল ভূইয়া,মোহাম্মদ রযব,আবদুল জলিল তালুকদার, বাচ্ছু আকন,আলমগীর ভূইয়া,মিন্টু মোল্লা,ইউসুফ হোসেন,আনোয়ার হোসেন,নুরুল ইসলাম,মোহাম্মদ দ্বীন ইসলাম,সাদ্দাম হোসেন,জসিম উদ্দিন,সাদ্দাম মিয়া। বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি কে নিয়ে অবমাননা করা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় স্লোগান দেয়া কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। পরিশেষে হাফেজ শাহ্ আলমের দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।