শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

প্রথম আলোর ফটো সাংবাদিক এম সাদেক আর নেই

Reporter Name / ১৮৩ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

ইবিডেস্ক: কুমিল্লায় দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য এম সাদেক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুমিল্লা গোমতী নদীতে মাছ ধরার উৎসবের ছবি তুলতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতাল এ নিয়ে আসলে বেলা ১টা ৫৭ মিনিটে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। এম সাদেক কুমিল্লার সিনিয়র সাংবাদিক, তিনি প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে ওই প্রতিঠানে কর্মরত ছিলেন, মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী, নাতি-নাতনিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তার এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন, বিভিন্ন সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাংবাদিক শাহ আলম শফিসহ প্রথম আলো কুমিল্লা অফিসের সাবেক স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার শহর এর সম্পাদক ও প্রকাশক গাজীউল হক সোহাগ, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, বরুড়া প্রেসক্লাবে সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ সহ কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category