শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ফ্যাসিস্ট খুনী হাসিনা কর্তৃক বন্ধকৃত রাষ্টায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু ও টেন্ডারের নামে লুটপাট বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা : বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির আয়োজনে স্টার জুট মিলস্ লিমিটেড এর শ্রমিক কর্মচারীবৃন্দের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকাল ৫টায় দিঘলিয়া উপজেলার চন্দনীমহল স্টার জুট মিলস্ ১নং গেটের সামনে ফ্যাসিস্ট খুনী হাসিনা কর্তৃক বন্ধকৃত রাষ্টায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু ও টেন্ডারের নামে লুটপাট বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্টার জুট মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সভাপতি গাজী এনামুল হাসান মাসুমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি আবুল কালাম জিয়া, সহ সাধারণ সম্পাদক আবু দাউদ দ্বিন মোহাম্মদ, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল মল্লিক, সাধারণ সম্পাদক ইকরামুল গাজী, সেনহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোজাফফর, সাধারণ সম্পাদক মানিক, মোঃ জাহাঙ্গীর শেখ, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাজ্জাদ, যুগ্ম আহবায়ক আবিদ আজাদ, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক শেখ লিটন,সাধারণ সম্পাদক আলামিন, প্রচার সম্পাদক সাজ্জাদ। মানববন্ধনে উপস্থিত শ্রমিক-কর্মচারী নেতাকর্মীরা বক্তব্যে বলেন, ২০২০সালে জুলাই মাসের ১তারিখে ফ্যাসিস্ট হাসিনা একটি চিঠির মাধ্যমে ২৬টি পাটকল বন্ধ করে দেয় ভারতের প্রেসক্রিপশনে। মিলগুলো পূনরায় চালুর দাবী জানিয়েছেন বক্তারা। বক্তারা বক্তব্যে আরও বলেন আমার দেশে পাট কল বন্ধ হয় আর ভারতে নতুন নতুন পাটকল চালু হয়, আমার দেশের শ্রমিক না খেয়ে মারা যাবে আর ভারতের শ্রমিক দিনে দিনে উন্নত হবে এটা মেনে নেওয়া হবে না। পাটকল শ্রমিক-কর্মচারীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে বন্ধকৃত মিলগুলো চালু করার আহবান জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category