শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বটিয়াঘাটা উপজেলার খৈয়াতলা মোড়ে ফিল্মি স্টাইলে ছিনতাই

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

রিপন রায়,বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলা সদরে থানার অদূরে খৈয়ে তলার মোড় নামক এলাকায় দিনে-দুপুরে আবারও ফিল্মি স্টাইলে ছিনতাই সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা সাড়ে চারটার দিকে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে।

উপজেলা বাজার সদরের অবঃ কৃষি ব্যাংক কর্মকর্তা সুভাষ মন্ডলের স্ত্রী কনিকা রানী মন্ডল বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী প্রেমকানন রোডস্থ তার ননদের বাসায় যাচ্ছিলো।ভ্যান থেকে নামার সঙ্গে সঙ্গেই মোটরসাইকেল যোগে দুই ছিনতাইকারী দ্রুত গতিতে এসে সাইকেলের পিছনে থাকা দুষ্কৃতকারী কনিকা মন্ডলের গলায় হাত দিয়ে প্রায় ১ ভরি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।

পরবর্তীতে তার কানে থাকা কানের দুল ছিনিয়ে নিতে গেলে ছিনতাইকারীদের সাথে তার ধ্বস্তাধস্তি হয়। এক পর্যায়ে কনিকা মন্ডল পার্শ্ববর্তী খালের হাবড়ের ভিতর পড়ে গেলে সে আত্মচিৎকার দেয়।আত্মচিৎকারে আশপাস এলাকার লোকজন ছুঁটে আসার আগেই মোটরসাইকেল যোগে অতি দ্রুত গতিতে ছিনতাইকারীরা শহীদ জ্যোতিষ আজিজ মহাসড়ক দিয়ে বারোআড়িয়া অভিমুখে পালিয়ে যায়। দফায় দফায় থানার ২/৩ কিলোমিটার অদূরে দিনে-দুপুরে একের পর এক ছিনতাই সংঘটিত হওয়ায়, উপজেলা ব্যাপি ছিনতাই রুপি ডাকাতির মতো ঘটনা ঘটছে বলছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category