শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বদরগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে কোপালেন স্বামী, হাসপাতালে ভর্তি।

Reporter Name / ১৯৯ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

রানা ইসলাম বদরগঞ্জ রংপুর:রংপুরে বদরগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বামী ও দেবরের বিরুদ্ধে।হাসপাতালে তীব্র যন্ত্রণা নিয়ে ঐ গৃহবধূ ছটফট করছেন। ঘটনাটি ঘটে উপজেলা গোপিনাথপুর ইউনিয়ন বুড়িপুকুর এলাকায়।এ ঘটনায় গৃহবধূ মন্জুয়ারা বেগম স্বামী আবুল কাশেম কে প্রধান করে চার জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী থানায় অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৫ সালে গোপিনাথপুর ইউনিয়ন বুড়িপুকুর এলাকায় আব্দুল কুদ্দুস ছেলে আবুল কাশেম সঙ্গে রাধানগর ইউনিয়ন ছাতারপাড় গ্রামে মৃত নজর উদ্দিন মেয়ে মন্জুয়ারার সঙ্গে বিয়ে হয়।মেয়ের সুখের কথা চিন্তা করে আবুল কাশেমকে বিয়ের সময় নগদ টাকাসহ আসবাবপত্র ও অলংকার দেন। দীর্ঘ সময়ে সংসার করাকালে মন্জুয়ারার কোল জুড়ে তিন সন্তান আসেন।এর মধ্যে দুই মেয়ের বয়স ১৮ বছর ১৪ বছর।ছেলের বয়স ৮ বছর।ছেলে মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আবুল কাশেম ও তার ভাইয়েরা মন্জুয়ারাকে যৌতুকের জন্য কারণে অকারণে বিভিন্ন সময়ে মারধর করতেন।কিন্তুু গৃহবধূ মন্জুয়ারা সন্তানদের কথা ভেবে নির্যাতন ও অত্যাচার সহ্য করে আসতে।এর মধ্যে আটমাস আগে আবুল কাশেম মন্জুয়ারা কে না জানিয়ে দ্বিতীয় বিবাহ আবদ্ধ হোন।এরপরে শারীরিক নির্যাতন আরো বেড়ে যায়।ঘটনার দিন বাবার বাড়িতে থেকে দুই লক্ষ টাকা যৌতুক আনতে বললে মন্জুয়ারা এতে রাজী না হওয়ায় তার শরীরে বিভিন্ন স্হানে ধারালো কিছু একটা দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার সময় বড় মেয়ে তার মামা আজমল বাবুকে ফোন দিলে। তিনি মোটরসাইকেল নিয়ে এসে বোনকে উপজেলা হাসপাতালে ভর্তি করান।

নাম প্রকাশ না করার শর্তে বুড়িপুকুর এলাকার কয়েকজন ব্যাক্তি বলেন,আবুল কাশেম ও তার ভাইয়েরা খুব খারাপ। প্রায় সময় ওই নারীকে কারণে অকারনে মারধর করতেন।এলাকার সবাই তাদের বিচার দাবি জানাচ্ছে।

এবিষয়ে গৃহবধূর ভাই আজমুল বাবু বলেন,এর আগেও কয়েকবার আবুল কাশেম আমার বোনের উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল। স্হানীয় সামাজিক ভাবে বিষয়টি মিমাংসা করেছিলেন আবুল কাশেম।

আবুল কাশেম মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
বদরগঞ্জ হাসপাতালে উপসহকারী কমিউনিটি চিকিৎসক ডাঃ সানোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার পর ঐ নারীর শরীরে ধারালো কিছু দিয়ে আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে।

বদরগঞ্জ থানার এসআই কিবরিয়া বলেন, ঐ ঘটনায় গৃহবধূ মন্জুয়ারা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category