শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হলেন, সাবেক অধিনায়ক সালমা খাতুন

Reporter Name / ২৬১ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। সাবেক এই তারকা অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে ১ অক্টোবর থেকেই নারী দলের নির্বাচক হিসেবে বিসিবিতে যোগদান করার কথা সালমা খাতুনের। ২০১১ সালের ২৬ নভেম্বর সাভারে নারীদের ওয়ানডে বিশ্বকাপে আয়ারল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সালমা খাতুনের। সবচেয়ে মজার ব্যাপার হলো। আন্তর্জতিক অভিষেকের সেই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন সালমা। তারপর থেকে ধারাবাহিক জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।

শুধু খেলাই নয়, জাতীয় দলে লম্বা সময় ধরে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই তারকা অলরাউন্ডার। সবশেষ ৯ জুলাই ২০২৩ সালে মিরপুরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। জাতীয় দলের হয়ে ৯৫টি টি-টোয়েন্টি আর ৪৬টি ওয়ানডে ম্যাচ খেলেন সালমা খাতুন। তিনি দুই ফরম্যাটে ব্যাট হাতে ১ হাজার ১২৫ রান সংগ্রহ করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১৩৬ উইকেট। ৩৫ বছর ছুঁই ছুঁই সাবেক এই তারকা ক্রিকেটার ১ অক্টোবর থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সালমার অধিনায়কত্ব, সালমা খাতুন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন। ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন। তার অধিনায়কত্বে বাংলাদেশ ৪টিতে জয় পায়, হেরে যায় ১৩টিতে। একটি ম্যাচে রেজাল্ট হয়নি। সালমা খাতুন ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন। তার অধিনায়কত্বে ৩৭টিতে জয় পায় বাংলাদেশ। হেরে যায় ৩৮ ম্যাচে। অধিনায়কত্বে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০১৮ সালের ১০ জুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে; ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জিতে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে বড় অর্জন। এশিয়া কাপে বাংলাদেশ পুরুষ দল তিনবার ফাইনাল খেললেও এখনও শিরোপা জিততে পারেনি। তবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category