শিরোনাম:
বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত পরিবেশ সাংবাদিকদের সাথে পরিচিতি সভা সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ হাজীগঞ্জের গৌড়েশ্বরে দোকানের মালামাল চুরি’র প্রতিবাদ করায় সেই চাঁদাবাজ ইমানের নেতৃত্ব হামলায় গুরুতর আহত ২,থানায় অভিযোগ রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা রংপুরে শ্বশুরের হামলায় পুত্রবধূ গুরুতর আহত, গ্রেফতার ১ সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী রূপসায় চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকুর ব্যাপক গণসংযোগ, উন্নয়নের অঙ্গীকার সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সোমবার (২০শে এপ্রিল) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন মনোনীত প্রার্থীর প্রাপ্ত তালিকা প্রকাশ করা হয়, তাতে জহরত আদিবের নাম নিশ্চিত করা হয়েছে।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাটি ও মানুষের নেতা, বিএনপির সাবেক সফল প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সুযোগ্য কন্যা। দীর্ঘ সময় ধরে বড়লেখা ও জুড়ীবাসীর হৃদয়ে স্থান করে নেওয়া এই নেতার সন্তান হিসেবে জহরত আদিবের মনোনয়ন প্রাপ্তি তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।মনোনয়ন লাভের পর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আমার পিতা যেভাবে আমৃত্যু এই এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, আমিও তাঁর আদর্শকে লালন করে বড়লেখা, জুড়ী তথা পুরো জেলার সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই। এই পথচলায় আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

বড়লেখা উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো নারী সংসদ সদস্য হিসেবে সংরক্ষিত আসনে মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথের আড্ডায়—সবখানেই এখন জহরত আদিবকে নিয়ে উৎসবের আমেজ। স্থানীয়দের মতে, এই মনোনয়নের মাধ্যমে দীর্ঘদিনের একটি অভাব পূরণ হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category