শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৩৫ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

দিঘলিয়া প্রতিনিধিঃ খুলনার দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিঘলিয়া ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে শনিবার (৮ মার্চ) বিকাল ৫ টায় দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান এর সঞ্চালনায় দলীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, দিঘলিয়া উপজেলা শাখার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলার সভাপতি মাওলানা আসাদুল্লাহ হাবিবী, দিঘলিয়া উপজেলা উলামা মাশায়েক পরিষদের সভাপতি মাওলানা আজিজুল ইসলাম সোহেল, দিঘলিয়া জামায়াতে ইসলামীর সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা শহিদুল্লাহ, বিশিষ্ট আলেম মাওলানা মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ সাইফুল্লাহ মানছুর, মাওঃ আঃ রহিমসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category