শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মাদক সন্ত্রাসীদের হামলার শিকার শ্রমিক ইউনিয়নের নেতা

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক কারবারি সন্ত্রাসীদের হামলায় শ্রমিক নেতা গুরুতর আহত। গ্রেপ্তারের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।শ্রীমঙ্গলে মাদক কারবারি সন্ত্রাসীদের হামলায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফুর রহমান গুরুতর আহত হয়েছেন। রবিবার (১২ই এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে শাপলাবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারীরা প্রথমে তাকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে সে প্রান রক্ষায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সন্ত্রাসীরা তার চোখে মরিচ নিক্ষেপ করে এবং পরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার প্রেরন করেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ
ঘটনার প্রতিবাদে সিএনজি শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উদ্যোগে শহর জুড়ে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এমন পরিস্থিতিতে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এএসপি সার্কেল ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে থানা পুলিশের ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না সহ থানা পুলিশের বিশাল একটি দল শাপলাবাগ এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category