শিরোনাম:
মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড নড়াইলের লাহুড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত বটিয়াঘাটায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে সার কেলেঙ্কারিতে মিথ্যা সাক্ষ্যের বিনিময়ে টাকার প্রস্তাব! খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন সভাপতি সেকেন্দার , সম্পাদক বাশার
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট: তেল পরিমাপন যন্ত্র ভেরিফিকেশন না করা, ওজনে কম দেওয়া এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে জয়পুরহাটে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগের দিন জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম তানভীর উল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে পণ্যের সঠিক ওজন, মোড়কজাতকরণ ও গুণগত মান নিশ্চিত করতে গতকাল বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় শহরের হারাইল এলাকার উদয়ন ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯/৪৬ ধারায় আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের থানা রোডের মেসার্স হিমেল ট্রেডার্সকে একই আইনের ৩২(১)/৪৮ ধারায় এক হাজার টাকা এবং রেলগেটের সৌদি খেজুর ঘরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মূল্যতালিকা না থাকায় আরও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী তুষার সাহা এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।

কর্মকর্তারা জানান, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসন ও বিএসটিআইয়ের এমন নজরদারি ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category