দৈনিক ইবি নিউজ, ২৪ঃ
আজ ২ জুন বিএনপির প্রতিষ্ঠাতা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া খাদ্য ও বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বাগেরহাট-৪ সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি জাতীয়তাবাদী তাতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির বলেন বাগেরহাট-৪ সংসদীয় আসনে মোরেলগঞ্জ শরণখোলায় বিএনপি নামধারী চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসীকে ইংগিত করে উক্ত বক্তব্য দেন।
তিনি বলেন জিয়ার বিকল্প জিয়াই। স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল নির্লোভ নিরহংকার দেশপ্রেমিক। তিনি জনশক্তি রপ্তানি, গার্মেন্টস, বিভিন্ন খামার করেছেন। তিনি যে টেকনাফ থেকে তেতুলিয়া মানুষের কাছে জনপ্রিয় ছিল তার প্রমান তার বৃহত জানাযা নামাজ,পুর্ব পশ্চিম উত্তর দক্ষিন লোকে লোকারণ্য। এছাড়া ইরাক ইরান যুদ্ধ মিমাংসাকারী, মুসলমানদের বিচারলায় আরাফা ময়দানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিম গাছ রোপন করে যা সৌদিবাসী সারজাতুল জিয়া বলেন।
তিনি জামায়াত ও এনসিপি কে ইংগিত করে বলেন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে- আওয়ামীলীগকে ক্ষমা করে দিবে, নিষিদ্ধ চায় না,তাদের সমলোচনা চায় না, আবার ভারতের সাথে সমঝোতা করে সু-সম্পর্ক রেখে রাজনীতি করবে আবার আমেরিকার সাথে গোপনে মিটিং করে।সরকার প্রধান সম্পর্কে বলে, তিনি অসত্য ও ভুল ম্যাসেস দিচ্ছে। তিনি বলেন দেশে ১টি দল নির্বাচন চায় কিন্তু সত্য ও সঠিক তথ্য এটা দেশে ৪৬ দল নিবন্ধিত সহ ৫৩ দল নির্বাচন চায়।তিনি আরও বলেন- তারেক রহমান এই সরকারকে চাঁদাবাজ দখলবাজ সিন্ডিকেট সন্ত্রাসীদের আইনি ব্যবস্থা নিতে বললেও নিচ্ছে না, তার হাতে আছে বহিস্কার তা তিনি করছেন। তারেক রহমান এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। আপনারা জানেন বিএনপি নামধারী আওয়ামী দোসর আওয়ামী সময় হেলিকপ্টারে আসা যাওয়া করতো আর সামনে পিছে পুলিশ র্যাব থাকতে এবং চারিদিকে ছিল ছাত্রলীগ যুবলীগ। আমিও মোরেলগঞ্জ শরণখোলায় এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। আমরা মিলিত ভাবে এই সন্ত্রাসী চাঁদাবাজ নব্য এরশাদ শিকদার প্রতিহত করবো ইনশাআল্লাহ।
অধ্যাপক আব্দুল আউয়ালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ভার্স্যুয়াল প্রধান অতিথি ড এ বি এম ওবায়দুল ইসলাম, মনিরুল হক ফরাজী, অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, এড. মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ফকির, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন তালুকদার প্রমুখ