শিরোনাম:
রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড নড়াইলের লাহুড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মোরেলগঞ্জে তাতীদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার অভিযোগ

Reporter Name / ২৩৮ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

কলি আক্তার,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী তাতী দলের এক নেতার বিরুদ্ধে গ্রুপিং ও মিথ্যাচারে অভিযোগ তুলেছেন এক বিএনপি নেতা। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম তাতীদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নানা অভিযোগ উত্থাপন করেন।

লিখিত অভিযোগে শিকদার ফরিদুল ইসলাম বলেন, তাতী দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী মনিরুজ্জামান দলের মধ্যে গ্রপিং সৃষ্টি ও একটি বিশেষ মহলের মিশন বাস্তবায়নের জন্য ‘ডক্টর কাজী মনির’ নামের আইডি থেকে তার(ফরিদুল ইসলামের) ও পৌর মহিলাদলের সভানেত্রী মুক্তা খানমের সাথে কথোপকথনের একটি অডিও কলের কিছু অংশ প্রচার করেছেন।

দলের একজন দায়িত্বশীল নেতা ও মোরেলগঞ্জের সন্তান হয়ে প্রকৃত সত্য যাচাই না করে কাজী মনিরুজ্জামান স্থানীয় দলীয় গ্রুপিং ধরে রাখতে ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এহেন নিন্দাজনক কাজটি করেছেন। এতে আমার ব্যাক্তিগত ও দলীয় ভাবমুর্তী চরমভাবে ক্ষুন্ন হয়েছে।

ইতোমধ্যে তার অনুসারী আরও কয়েকজনের আইডি থেকে একই বিষয়ে উদ্দেশ্যমূলকভাবে আপত্তিকর তথ্য প্রচার করা হয়েছে। যা সম্পূর্ণ বিভান্তকর মানহানিকর ও দলের জন্য ক্ষতিকর। শিকদার ফরিদুল ইসলাম আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকটাপন্ন অবস্থায় দলীয় গ্রপিংয়ের কারনে দলের ত্যাগী নেতা, নেত্রীদের সমাজে ও রাজনৈতিক মঞ্চে হেয় প্রতিপন্ন করার লক্ষে কাজী মনিরজ্জামানসহ যারা অপপ্রচারে লিপ্ত হয়েছে তারা ভিতরে ভিতরে দলের মধ্যে চরম অশান্তি, বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। শীঘ্রই এর প্রতিকারের জন্য আইনের আশ্রয় নেওয়া হবে।

সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, সোহেল রায়হান, জামাল শিকদার, মাসুম ফকির, পৌর মহিলাদল সভানেত্রী মুক্তাখানম মাহমুদা, কৃষকদল নেতা ইব্রাহিম হোসেন, ছাত্রদল নেতা জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে তাতী দল নেতা ডক্টর কাজী মনিরুজ্জামান বলেন, তিনি ফেসবুকে যেটা প্রচার করেছেন সেটা আরও ৩-৪দিন আগে থেকে কয়েকজনের ফেসবুকে প্রচার হয়েছে। তা দেখে দলের স্বার্থে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে তিনি প্রচার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category