শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

যার হক তাকে সম্মানের সাথে বুঝিয়ে দেওয়া হবে: এমপি আব্দুল আলীম

Reporter Name / ৭০ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:
‘ভিজিডি, ভিজিএফ, পানির ট্যাঙ্কি হতদরিদ্রদের মাঝে আগে বিতরণ করতে হবে। যার হক তাকে সম্মানের সাথে বুঝিয়ে দিতে হবে। উন্নয়নমূলক কাজের বরাদ্দের শতভাগ বাস্তবায়ন করা হবে। কোন অনিয়ম, দুর্ণীতি চলবেনা’। কথাগুলো বলেছেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

সংসদ সদস্য আব্দুল আলীম আরও বলেন, মোরেলগঞ্জ-শরণখোলায় আইন-শৃঙ্খলার উন্নতি ও মাদক নির্মুলের জন্য শীঘ্রই কমিউনিটি পুলিশিং চালু করা হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য সমাজের সচেতন মহলকে এসব কাজে যুক্ত করা হবে। মৎস্য ঘেরের বিষয়ে তিনি বলেন, জমি যার ঘেরও তার। বহিরাগতরা এখানে ঘের করবে, আর জমির মালিকেরা পথে পথে ঘুরবে এটা হবেনা।

আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও গণমাধ্যম কর্মীরা উপস্তিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category