শিরোনাম:
রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রংপুরে সংগীতকে এগিয়ে নিতে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত, নতুন কমিটি ঘোষণা

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

রংপুর প্রতিনিধি: রিয়াদ ইসলাম

রংপুরের ব্যান্ড সংগীতকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় নিয়ে *রংপুর মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (রামবা)*-এর নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অজয় নাথ মুহাম্মদ জহির আলম নয়নকে সভাপতি এবং রকি মাহবুবকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন। একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

 

শনিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিনি অডিটোরিয়ামে আয়োজিত সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক জহির আলম নয়ন এবং সঞ্চালনা করেন হৃদয় জেজে।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অজয় নাথ বলেন,“রামবা শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি রংপুরের ব্যান্ড সংগীতের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখতে শক্তিশালী নেতৃত্ব অত্যন্ত জরুরি। আমি বিশ্বাস করি নতুন কমিটি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।”

 

বিশেষ অতিথির বক্তব্যে সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি ও রামবার উপদেষ্টা মাহমুদুন্নবী ডলার বলেন,“ব্যান্ড সংগীত তরুণদের সৃজনশীলতার একটি বড় ক্ষেত্র। এই সংগঠনের মাধ্যমে নতুন শিল্পীদের তুলে আনা এবং তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা সময়ের দাবি। রামবা সে দায়িত্ব পালন করতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।”

 

রামবার উপদেষ্টা রাহাত আসিফ বলেন,“সংগঠনকে টিকিয়ে রাখতে হলে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। সবাই মিলে কাজ করলে রামবা দেশের অন্যতম শক্তিশালী ব্যান্ড সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।”

 

নির্বাহী উপদেষ্টা রাশেদুজ্জামান রাসেদ বলেন,“আমাদের লক্ষ্য শুধু অনুষ্ঠান আয়োজন নয়, বরং ব্যান্ড সংগীতকে একটি সুসংগঠিত ধারায় নিয়ে আসা। নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।”

 

ড্যালিয়্যান্স ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য হেলাল তার বক্তব্যে বলেন,“রংপুরে অনেক প্রতিভাবান ব্যান্ড শিল্পী রয়েছে, কিন্তু তাদের জন্য সুযোগের অভাব রয়েছে। রামবা যদি পরিকল্পিতভাবে কাজ করে, তাহলে এই প্রতিভাগুলো জাতীয় পর্যায়ে উঠে আসবে।”

 

নবনির্বাচিত সভাপতি জহির আলম নয়ন  বলেন,“রামবা আমাদের সবার সংগঠন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়মতান্ত্রিকতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”

 

সাধারণ সম্পাদক রকি মাহবুব বলেন,“নতুন দায়িত্ব আমাদের জন্য যেমন গর্বের, তেমনি এটি একটি বড় চ্যালেঞ্জ। আমরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্যদের নিয়ে পরিকল্পিতভাবে কাজ করবো।”

 

এছাড়াও সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য বাদল, এথেন্স, সামি, মাসুম, হিমু, পান্না, শিমুল, রনি, মিশু, সোহাগ, তর্পন, ফেরদৌস বাপ্পি, পাওয়ার, দেবাঞ্জনসহ অনেকে। তারা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সভায় দ্বিতীয় অধিবেশনে মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে রামবা নতুন গতি পাবে এবং রংপুরের ব্যান্ড সংগীত আরও সমৃদ্ধ ও বিস্তৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category