শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Reporter Name / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

আব্দুল জব্বার,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি অর্থবছরে গ্রীষ্মকালীন মুগ ও উফশী আউশ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যেকৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৮মার্চ) দুপুরে রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে কৃষকদের মাঝে ফসল বৃদ্ধির লক্ষ্যে বীজ-সার বিতরণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রুপম চন্দ্র মহন্ত, উপজেলা মৎস্য অফিসার আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচিতে ২২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার ও ৩০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category