মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের রাজাপুর ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন খুলনা জেলা তাঁতি দলের আহ্বায়ক ও রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম লিটন তালুকদার। গত ১০ এপ্রিল (বুধবার) বিকাল ৫টায় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আইচগাতী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে লিটন তালুকদার বলেন, “অবহেলিত রূপসাকে একটি আধুনিক ও সুন্দর মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। বর্তমানে রূপসার ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। বিগত সরকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সাধারণ মানুষ সুফল পায়নি। আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আপনাদের দোয়া ও সমর্থন চাই। নির্বাচিত হলে আমি সবসময় আপনাদের পাশে থাকব।” তিনি আরও বলেন, “এই রাজাপুর গ্রাম আমার জন্মস্থান। নিজ এলাকার মানুষের দোয়া নিয়ে আমি নির্বাচনী প্রচারণা শুরু করতে চাই।” সভায় রূপসা থানা ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, ইলিয়াস হোসাইন, মনিরুজ্জামান মামুন, মামুন গাজী, মাহাতাব হোসেন, এবং জেলা সদস্য আব্দুল হালিম, মহিউদ্দিন, মনিরুজ্জামান মনির ও ফিরুজ চৌধুরী।

0-0x0-0-0#
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দীপু শেখ, জেলা জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিএনপি নেতা মোঃ সোবাহান, ডাঃ একলাস আলী, মোঃ হালিম শেখ, কাওসার মোড়ল, খান মোঃ সাব্বির হোসাইন ও মোঃ রুহুল আমীন রাসেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মতবিনিময় সভা শেষে লিটন তালুকদার রাজাপুর বাজারসহ বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং কুশল বিনিময় করেন।