মনিরুল ইসলাম মোড়ল: দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের মত্যু- আলতাফ ফারাজীর ছেলে সাবেক আওয়ামী লীগ নেতা আজিবর ফারাজী (৫০) এর বিরুদ্ধে হাবিবুর রহমানের কৃয়কৃত জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায় তফসিল ভুক্ত প্রায় ৫২ শতাংশ জমি জবরদখল করে রেখেছে উক্ত আজিবর ফারাজী, গত আওয়ামী লীগ সরকারের আমলে বারাকপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন সেই সুবাদে উক্ত জায়গার ফসলাদি ও মাছের ঘেরের মাছ জর করে
নিয়ে যায়, বাঁধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ- প্রান নাশের হুমকি দেয়, বর্তমানে আজিবর ফারাজী বিএনপির রাজনীতি সংঙ্গে সংযুক্ত হয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে ,,
এলাকার সাধারণ মানুষের প্রশ্ন আজিবর ফারাজী বেক্তী স্বার্থো হাছিলের জন্য কি
জনৈতিক দল পরিবর্তন করে
অন্যের জায়গা জমি জবর দখল করে রাখবে, এব্যাপারে দিঘলিয়া থানা সহ- সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।