শিরোনাম:
রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

শেরপুর পুলিশের অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার

Reporter Name / ১৭০ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

মোস্তফা আল মাসুদ,বগুড়া।
বগুড়া শেরপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায় যে,গতকাল শেরপুর থানা পুলিশ কতৃক আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ১জন সদস্যকে গ্রেফতার সহ চুরি হওয়া ১টি লাল-কালো রংয়ের পালসার ১শ ৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মাহবুবর রহমান বাদী গত ১০ই জানুয়ারি-২৫ইং তারিখ একটি মামলা দায়ের করে। উল্লেখ্য যে বিকাল অনুঃ সাড়ে ০৪টার সময় তাহার ব্যবহৃত ১টি রেজিঃ বিহিন লাল-কালো রং এর পালসার-১শ ৫০ সিসি মোটরসাইকেল যাহার আনুমানিক মূল্য ২ দুই লক্ষ টাকা। উক্ত মোটরসাইকেলটি নিয়ে শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের পানিসারা গ্রামে দাওয়াত খাওয়ার জন্য যায়। এসময় উক্ত গ্রামের জনৈক আঃ মজিদ এর বাড়ীর সামনে খুলিয়ানে মোটরসাইকেলটি রেখে দাওয়াত খেতে বসে। তৎপর দাওয়াত খাওয়া শেষে একই তারিখ বিকাল আনুমানিক ০৫টার সময় সেখানে এসে দেখে উক্ত মোটরসাইকেলটি আর নাই। অনেক খোজাখুঁজি করেও মোটরসাইকেলটি আর পান নাই। এতে বাদীর ধারনা অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘটনার তারিখ ও সময়ে বর্নিত ঘটনাস্থল হতে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী থানায় হাজির হয়ে একটি এজাহার দায়ের মূলে উক্ত ঘটনাকে কেন্দ্র করে মামলা রুজু করে।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আনোয়ার হোসেন তথ্য প্রযক্তির সহায়তায় তদন্ত করে গত ২৮শে জানুয়ারি-২৫ইং তারিখে রাত্রী আনুমানিক সোয়া ০১টার সময় অভিযান চালানো হয়। এতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দলনেতা রংপুর পীরগঞ্জ উপজেলার মুকুমপুর গ্রামের নুরু মিয়া’র ছেলে দুলাল মিয়া (৪৪) এর নিজ বসতবাড়ী থেকে উক্ত আসামীকে গ্রেফতারসহ আসামীর বসতবাড়ীর দক্ষিন দুয়ারী ঘড় হতে বাদীর চুরি হয়ে যাওয়া ১টি রেজিঃ বিহিন লাল-কালো রং এর পালসার ১শ ৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারের পর উক্ত আসামীকে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ন তথ্য প্রদানসহ তার সঙ্গীয় অন্যান্য পলাতক আসামীদের নাম, ঠিকানা প্রকাশ করেছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে। সেই সাথে উক্ত মামলাটি তদন্তধীন আছে মর্মে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category