শিরোনাম:
রমজানে অসহায়দের পাশে একতা যুবসংঘ দিঘলিয়ায় ট্রলি ও মোটরসাইকেল চালকের বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক দিঘলিয়ায় কামারগাতি খাল পুনঃখনন ও আতাই নদীর তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আজিজুল বারী হেলাল জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের ৪ দফা দাবিতে মানববন্ধন দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে গণঅধিকার পরিষদের প্রার্থী খাদেমুল আরিফ পলাশ ‎রংপুরে গনঅধিকার পরিষদের তৃণমূলকে শক্তিশালী করতে ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন তেরখাদা বাঘাশিয়া খালের পুনঃ খননের উদ্ভোদন করলেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা রংপুর মহানগর ও জেলা যুব গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সাংবাদিক হাফিজুল হক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সেলিম মাহবুবঃ কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক মরহুম হাফিজুল হক স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় টুকের বাজার মেজবান রেষ্টুরেন্টে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রকিব, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, প্রয়াত সাংবাদিক হাফিজুল হকের পিতা আব্দুল লতিফ (চানু মিয়া), তৈয়বুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন, ক্লাবের সহ-সভাপতি আনোয়ার সুমন,যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা,অর্থ সম্পাদক আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, কার্যনিবার্হী সদস্য সুহেল রানা, কুতুব উদ্দিন, আল মদিনা মডেল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল সাংবাদিক মোহাম্মদ ঈসা তালুকদার, হানিফ মাহমুদ প্রমুখ। পরিশেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।গত ২৭ নভেম্বর ব্রেইন স্ট্রোক করার পর সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১লা ডিসেম্বর মৃত্যুবরণ করেন হাফিজুল হক। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ চানু মিয়ার ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category