শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সুষ্ঠ নির্বাচনের মধ্যেমে যে দল ক্ষমতায় আসবে তারাই বাংলাদেশের ক্ষমতায় থাকবেন : ফারুক

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমার নেতা তারেক রহমান বলে দিয়েছেন, সুষ্ঠ নির্বাচনের মধ্যেমে যে দল  ক্ষমতায় আসবে  তারাই বাংলাদেশের ক্ষমতায় থাকবেন। তাই ইউনুস সরকারকে সহযোগিতা করতে হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারী ) বিকেলে নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন’ (জেড.এ.এফ) প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে  তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ফুটবল কে যারা ধ্বংস করে দিয়েছে এই সরকারের কাছে আকুতি জানাবো ফুটবলকে  আবারো পুনরুদ্বারের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে। খেলাধূলা লেখা পড়ার মধ্যে দিয়ে জাতিকে গঠন করতে চাই। খেলাধূলাই জাতিকে সংগঠিত করতে পারে। ফুটবল ও ক্রিকেট সহ সকল খেলার মধ্যে দিয়ে এই নর পৈশাচিক মাদক থেকে যুব সমাজ সে বেরিয়ে আসতে হবে।

দল বড় নয় আল্লাহ ও রাসুলই হলো সব চেয়ে বড়, তার পরই হলো মানুষ। তিনি স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার লোক নন, ড. ইউনুসের লোক। কারো রক্ত চুক্ষ দেখে মাথা নত করবেন না। আমি কোন অন্যায় কথা বলি, আপনার আমার ও আমার নেতাদের কথাও শুনবে না। তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, সেনবাগে যাতে গরিব সিএনজি অটোরিক্সা চালকদের কাছ থেকে কোন ধরনের চাঁদাবাজি না হয়।

ফাউন্ডেশনের সভাপতি মিয়া মো: ইলিয়াসের সভাপতিত্বে সঞ্চালনা করেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু।

এসময় আরও উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান, ফাউন্ডেশনের আহবায়ক ও সেনবাগ উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস সহ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, সেনবাগ পৌরসভা বিএনপি’র আহবায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সেক্রেটারী ফারুক বাবুল, সাবেক সেক্রেটারী শহিদ উল্লাহ, বিএনপি নেতা নুর নবী বাচ্ছু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দীন লিটন, যুগ্ম আহবায়ক নুর নবী রাজু, পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন স্বপন,  স্বেচ্ছাসেবক দল আহবায়ক কামরুল হাসান তুহিন, যুগ্ম আহবায়ক সামছুল হক সামু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ , কাবিলপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী জহিরুল ইসলাম জহির, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

খেলা সেনবাগ উপজেলা ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও পার্শ্ববতী সোনাইমুড়ী উপজেলার ৪টি দল সহ খেলায় সর্বমোট ১৪ ফুটবল দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দল ১ লক্ষ ৫০ হাজার টাকা ও রানারআপ দল ১ লক্ষ টাকা প্রাইজমানি হিসেবে পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category