শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

আদিতমারী দলিল লেখক সমিতির নির্বাচন শেষে, সবাইকে সাথে নিয়ে কাজের অঙ্গীকার মোজাম্মেল-রিপনের

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,রংপুর।।

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।  নির্বাচনে সভাপতি পদে মো. মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম রিপন নির্বাচিত হয়েছেন। গত (২৩ মার্চ) সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোট শুরুর পর থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করলেও কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন ভোটার ও সংশ্লিষ্টরা।

নির্বাচনের ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. মোজাম্মেল হক (দোয়াত-কলম প্রতীক) ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তালেব (চেয়ার প্রতীক) পান ১৫ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম রিপন (কলম প্রতীক) ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) পান ১৯ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রুহুল আমিন নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম মাসুদ ২৬ ভোট পেয়ে বিজয়ী হন। যুগ্ম সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জীবন কুমার রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে রবিউল ইসলাম ৩২ ভোট এবং দপ্তর সম্পাদক পদে বাবুল মিয়া ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন—রাসেল (৩৫ ভোট), আব্দুর রহমান সবুজ (৪৭ ভোট), আজিজুল ইসলাম (৪৫ ভোট), দিলিপ কুমার (৪৪ ভোট) এবং রফিকুল ইসলাম (৩৩ ভোট)। নির্বাচনে সংগঠনের মোট ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতভাগ উপস্থিতির কাছাকাছি। মোট ১১টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে ঘিরে সমিতির কার্যালয় এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, যা স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ও আদিতমারী সাব-রেজিস্ট্রার শিউলী খাতুন আনুষ্ঠানিকভাবে আগামী তিন বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন। তিনি বলেন, “সকলের সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এটি সমিতির জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। আদিতমারী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে জয়লাভের পরপরই নবনির্বাচিত কমিটি ও যারা ভোটে হেরেছে  সবাইকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেছে। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, সমিতির সকল সদস্যের আস্থা অর্জন করে আমি দায়িত্ব পেয়েছি। পেশাগত মর্যাদা রক্ষা, সদস্যদের অধিকার নিশ্চিতকরণ এবং সংগঠনের সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি আরও বলেন, এই বিজয় শুধু আমার নয়, এটি সমিতির সকল সদস্যের। আমরা কোনো বিভেদে বিশ্বাস করি না। সবাইকে সাথে নিয়েই সংগঠনের উন্নয়নে কাজ করবো।

সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রিপন বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে প্রতিযোগিতা থাকলেও এখন আমাদের লক্ষ্য একটাই সমিতির সার্বিক উন্নয়ন। সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, দলিল লেখকদের স্বার্থ সংরক্ষণ এবং কাজের পরিবেশ উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

নতুন কমিটির নেতৃবৃন্দ ইতোমধ্যে সদস্যদের সাথে মতবিনিময় শুরু করেছেন বলে জানা গেছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, দলিল লেখকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথাও জানিয়েছেন তারা।সমিতির সদস্যদের মধ্যেও নতুন কমিটিকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। তারা আশা করছেন, নবনির্বাচিত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।সংশ্লিষ্টদের মতে, নির্বাচনের পরপরই এমন ঐক্যবদ্ধ উদ্যোগ সংগঠনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত, যা ভবিষ্যতে দলিল লেখক সমিতির কার্যক্রমে আরও গতি আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category