শিরোনাম:
রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

আপন দুই ভাইয়ের বিচার দাবিতে মানববন্ধন

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

দৈনিক ইবি নিউজ :
বাগেরহাটের মোরেলগঞ্জে আপন দুই ভাইয়ের অপতৎপরতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে সন্ন্যাসী বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে সন্ন্যাসী গ্রামের আপন দুই ভাই মো. জিয়াউল হাসান ও রেজাউল আহসানের বিরুদ্ধে ভূমিদস্যুতা, মারপিট, মিথ্যা মামলায় হয়রানী ও জালিয়াতির অভিযোগ তোলেন স্থানীয়রা।

ওলামাগঞ্জ এনইউ আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মো. লুৎফর রহমান, বানিয়াখালী গ্রামের মোশারেফ হোসেন, আমতলি গ্রামের আব্দুর রশিদ, বানিয়াখালী গ্রামের মো. জালাল মীর, সন্ন্যাসী গ্রামের স্বপন কুমার দত্ত, দুলাল চন্দ্র শিকদার, পান্না মিয়া, আবুল কালাম আজাদ, ব্যবসায়ী লোকমান হোসেন বয়াতীসহ ৪/৫টি গ্রামের নির্যাতিত শতাধিতক মানুষ ওই দুই ভাইয়ের বিরুদ্ধে প্রকাশে অভিযোগ তোলেন এবং বিচার দাবি করেন।

তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে খাউলিয়া ইউনিয়নের যুবলীগ নেতা জিয়াউল আহসান ও তার ভাই রেজাউল আহসান একাছত্র আধিপাত্য বিস্তার করে এলাকার সকলকে অতিষ্ঠ করে তোলে। তাদের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের স্বিকার হয় কয়েকটি পরিবার। কাগজপত্র সৃষ্টি করে ও প্রভাব খাটিয়ে অনেকের জমি দখল করে নিয়েছে। এর মধ্যে, দুলাল চন্দ্র শিকদারের .১১ শতক জমি ও দুর্গা মন্দিরের .২৫ শতক জমি রয়েছে।

এ বিষয়ে রেজাউল আহসান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, গত ১১ এপ্রিল জমি সংক্রান্ত একটি তদন্ত চলাকালীন কর্মকর্তাদের সামনে তাদেরকে মারপিট করে। ওই ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category