শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

Reporter Name / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

কাঠালিয়া সংবাদদাতা

ঝালকাঠির কাঠালিয়ায় শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধরের দুই দিনের মধ্যে ওই ইউনিয়ন পরিষদের মেম্বার সৈয়দ আঃ কাইয়ুমকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের মধ্যে এ ঘটনা। আহত ইউপি মেম্বার সৈয়দ আঃ কাইয়ুমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়েছে।স্থানীয় সুত্রে জানাগেছে, ভিজিডি চাল বিরতণ ও অপর ইউপি মেম্বার সামসুল আলমের সাথে রাজনৈতিক ও মামলার দ্ধন্ধের জেরে সৈয়দ আঃ কাইয়ুমের ওপর এ হামলার ঘটনা ঘটে।

আহত ইউপি মেম্বার সৈয়দ আঃ কাইয়ুম জানান, ইউপি সচিবের রুমে বসা ছিলেন। এসময় ইউপি সদস্য সামসুল আলমের নেতৃত্বে রিয়াজ, হিরা, রিফাত ও শিশিরসহ বেশ কয়েকজন তার ওপর হামলা চালায়। এঘটনায় তিনি আইনের আশ্রয় নিবেন বলেও জানান।অভিযোগ অস্বীকার করে ইউপি মেম্বার সামসুল আলম বলেন, সৈয়দ আঃ কাইয়ুম ফ্যাসিষ্ট শেখ হাসিনার দোসর। ভিজিডি চালের নাম দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিছে। অথচ তালিকায় তাদের নাম নেই। যাদের কাছ থেকে টাকা নিছে তাদের স্বজনরা এ হামলা করতে পারে। এছাড়া কাইয়ুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলা মামলার ৩নং আসামী।
এর আগে গত মঙ্গলবার (১ জুলাই) সকালে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন রিপন ও প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে ইউনিয়ন পরিষদের সামনে মারধর করে এবং সেখান থেকে কচুয়া বাজার সংলগ্ন বটতলায় নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে উদ্ধার করে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দিলে, সেখান থেকে তারা আত্মগোপনে চলে যান।থানার ওসি মংচেনলা জানান, ইউপি মেম্বারের ওপর হামলার খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category