শিরোনাম:
রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে মিঠাপুকুরে যুব অধিকার পরিষদের শোক

Reporter Name / ৯০ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।

রংপুরের মিঠাপুকুরে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি-কে। তাঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ-এর মিঠাপুকুর উপজেলা শাখা।

শনিবার (০১ মার্চ ২০২৬) এক শোকবার্তায় সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইন্তেকালে বিশ্ব মুসলিম উম্মাহ একজন প্রভাবশালী ও দূরদর্শী নেতৃত্বকে হারাল। তাঁর নেতৃত্ব, আদর্শ ও রাজনৈতিক প্রজ্ঞা ইরানসহ সমগ্র মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়।

শোকবার্তায় নেতারা বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত ইরানবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, আয়াতুল্লাহ খামেনির অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও কর্মপ্রেরণা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

শোকবার্তায় স্বাক্ষর করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, মিঠাপুকুর উপজেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মো. এম এ সুমন মিয়া।

“তারুণ্যের অধিকার, দেশ হবে জনতার”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া আয়োজনের ঘোষণাও দিয়েছে।

রিয়াদ ইসলাম /দৈনিক ইবিনিউজ২৪ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category