শিরোনাম :
‘সামনে হুজুর, পেছনে দুশমনি’—বিরোধিতাকারীদের নিয়ে মুফতি সালেহর ফেসবুক পোস্ট রংপুরে ইয়াবা বিক্রির সময় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ ইসলামের স্বার্থেই জোট হয়েছিল , ইসলামের স্বার্থেই বেরিয়ে এসেছি: ফয়জুল করীম বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: মুফতি ফয়জুল করীম সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু ক্ষতিপূরণের অর্থ অনিয়ম বরদাশত করা হবে না। এন. এম. ঈসা মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির পিতার ইন্তেকাল: মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির বাবার ইন্তেকাল খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ শরণখোলায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত বদরগঞ্জে বিধবা নারীকে পিটিয়ে জখম করলেন আরেক নারী।
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ইসলামী আন্দোলন না ছাড়ার ঘোষণা মুফতি সালেহ আহমাদ মুহিতের

Reporter Name
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,রংপুর।

সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ সাংগঠনিক কার্যক্রমকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত ১৭ জুলাই দলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই রংপুর মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি, তরুণ ইসলামী আলোচক, লেখক ও গবেষক মুফতি সালেহ আহমাদ মুহিত-কে ঘিরে বিভিন্ন মহলে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম, রাজনৈতিক অঙ্গন এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন আলোচনায় দাবি করা হচ্ছিল, তিনি নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা শুরু হলে বিষয়টি নিয়ে সাধারণ সমর্থক, কর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। এ প্রসঙ্গে একটি সংবাদও প্রকাশ করে দৈনিক ইবিনিউজ২৪, যেখানে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে চলমান গুঞ্জনের বিষয়টি তুলে ধরা হয়। তবে দীর্ঘদিনের এ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার (১৯ জুলাই) নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুফতি সালেহ আহমাদ মুহিত।

‎আজ বিকেলে তাঁর সঙ্গে মুঠোফোনে সরাসরি যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে আছি। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ইসলামী আন্দোলনের সাথেই থাকবো। দল ছাড়ার যে গুঞ্জন ছড়ানো হয়েছে, তার কোনো সত্যতা নেই।তিনি আরও বলেন, একটি আদর্শিক রাজনৈতিক সংগঠনের কর্মী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। দলীয় সাংগঠনিক কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা আগের মতোই রয়েছে এবং ভবিষ্যতেও দলের সিদ্ধান্ত ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করবেন।

‎মুফতি সালেহ আহমাদ মুহিত বলেন, রাজনৈতিক সংগঠনের ভেতরে সাংগঠনিক পরিবর্তন, দায়িত্ব বণ্টন কিংবা নতুন কমিটি গঠন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এসব বিষয়কে কেন্দ্র করে অযাচিত গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি কর্মী-সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করে দলের দায়িত্বশীল নেতাদের বক্তব্যের ওপর আস্থা রাখা উচিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার কারণে অনেক সময় বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে সংশ্লিষ্ট ব্যক্তির সরাসরি বক্তব্যই প্রকৃত অবস্থান নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মুফতি সালেহ আহমাদ মুহিতের এই বক্তব্যের পর তাঁর দলত্যাগের গুঞ্জন কার্যত নাকচ হয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁর স্পষ্ট ঘোষণার মাধ্যমে সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

‎রংপুর মহানগর ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, মুফতি সালেহ আহমাদ মুহিত দীর্ঘদিন ধরে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড, ইসলামী দাওয়াহ, সামাজিক সচেতনতা এবং গবেষণামূলক লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। একজন তরুণ ইসলামী বক্তা ও গবেষক হিসেবে তিনি উত্তরাঞ্চলে পরিচিত মুখ। তাই তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া গুঞ্জন অনেকের মধ্যেই প্রশ্নের জন্ম দিয়েছিল। তবে তাঁর সাম্প্রতিক বক্তব্যে সেই বিভ্রান্তির অবসান হয়েছে বলে তারা মনে করছেন।

‎রাজনৈতিক অঙ্গনের পর্যবেক্ষকরাও মনে করছেন, দলীয় বিষয়ে যেকোনো গুঞ্জনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্যই সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। মুফতি সালেহ আহমাদ মুহিতের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং ভবিষ্যতেও দলীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে যেতে চান।

সবশেষে তিনি দেশবাসী, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেন এবং বলেন, ইসলামের কল্যাণ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের সেবায় তিনি আগের মতোই কাজ করে যেতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category