শিরোনাম:
রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ইসলামে নির্ধারিত উৎসবের বাইরে না যাওয়ার আহ্বান

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর।।

‎বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পহেলা বৈশাখ নিয়ে মন্তব্য করেছেন  আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমী ও হিফজ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সালেহ আহমাদ মুহিত। তিনি বলেন, পহেলা বৈশাখ কোনোভাবেই মুসলমানদের ধর্মীয় উৎসব হতে পারে না এটি একটি সাংস্কৃতিক আয়োজন মাত্র, যার সঙ্গে ইসলামের ইবাদত বা ধর্মীয় বিধানের কোনো সম্পৃক্ততা নেই। মঙ্গলবার (১৪৩৩ বাংলা সনের বৈশাখের প্রথম দিন) ফেসবুকে তিনি এসব কথা বলেন।

মুফতি সালেহ আহমাদ মুহিত বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে মুসলমানদের জন্য নির্ধারিত রয়েছে দুটি প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এ ছাড়াও আর ইসলামের অনেক উৎসব আছে। এই উৎসবগুলো সরাসরি কুরআন ও সুন্নাহ দ্বারা নির্ধারিত এবং এগুলোর সঙ্গে মুসলমানদের ইবাদত, ত্যাগ ও আত্মশুদ্ধির গভীর সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে নানা সাংস্কৃতিক আয়োজন ও উৎসবের মাধ্যমে মুসলমানদের মাঝে ভিন্নধর্মী চর্চা প্রবেশ করছে। অনেকেই না বুঝেই এসব কার্যক্রমে অংশ নিচ্ছে, যা তাদের ঈমান ও আকীদার জন্য ক্ষতিকর হতে পারে।

‎মুফতি মুহিত জোর দিয়ে বলেন, মুসলমানদের উচিত নিজেদের ধর্মীয় সীমারেখা সম্পর্কে সচেতন থাকা এবং ইসলামবিরোধী বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা। তিনি বলেন, ধর্মীয় পরিচয় রক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের স্বকীয়তা হারিয়ে ফেলি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্তির মধ্যে পড়বে।

তিনি তরুণ সমাজের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলেন, আধুনিকতার নামে অনেক সময় এমন কিছু বিষয় গ্রহণ করা হচ্ছে, যা ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। তাই তরুণদের উচিত জ্ঞান অর্জনের মাধ্যমে সত্য-মিথ্যা পার্থক্য করা এবং আলেমদের দিকনির্দেশনা অনুসরণ করা।

‎অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সন্তানদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ রাখবেন না। বরং তাদেরকে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধে গড়ে তুলুন। তাহলেই তারা সঠিক পথ খুঁজে পাবে। মুফতি সালেহ আহমাদ মুহিত মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান, তারা যেন কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করেন এবং যেকোনো সাংস্কৃতিক চর্চা গ্রহণের আগে তা ইসলামের দৃষ্টিতে যাচাই করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category