শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কলকাতার কুমারটুলি থেকে দুর্গা প্রতিমা পাড়ি দিল- প্লেনে করে জাপান

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সমরেশ রায় ও শম্পা দাস (কলকাতা) পশ্চিমবঙ্গ: আজ ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার, কুমারটুলি মানেই কলকাতার ঐতিহ্য বহন করে নিয়ে চলে এই মৃত শিল্পীরা , সারা দেশ থেকে প্রতিমা নিতে দৌড়ে আসেন এই কুমারটুলি পাড়ায়, তাদের প্রতিমা শুধু শহর থেকে গ্রাম অঞ্চলে নয়, পাড়ি দেয় বিভিন্ন রাজ্যে, জাপান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা ,কোরিয়া, আমেরিকা প্রভৃতি স্থানে । এবং মৃৎশিল্পীদের তৈরি প্রতিমা মানুষের মন যেমন কেড়ে নেয়, তেমনি পুজো উদ্যোক্তাদেরও, তাই পুজো উদ্যোক্তারা যেভাবে প্রতিমা অর্ডার দেন শিল্পীদের, শিল্পীরাও আপ্রাণ চেষ্টা করেন তাদের মনোমতো প্রতিমা তৈরি করে হাতে তুলে দিতে। শুধু দুর্গা প্রতিমা নয়, কালী, জগধাত্রী, গণেশ, বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকেন কুমারটুলির মৃৎশিল্পীরা বিভিন্ন আর্ট এর উপর।

আজ কুমারটুলির শ্রীরাম থেকে পাড়ি দিল দেবী দুর্গা প্রতিমা জাপান। মৃৎশিল্পীরা যখন দুর্গা প্রতিমার গায়ে তুলির টান দিচ্ছেন এবং কিছু কিছু প্রতিমার চোখ আঁকছেন, সেই সময়ই দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে প্লেনে -জাপান। জানা গেল সেখানে একটি রাম মন্দির তৈরি হয়েছে। এবং সেই মন্দিরে এই প্রতিমা পুজিত হবে। বাঙ্গালীদের বড় উৎসব দুর্গা পুজো, তাই জাপান বাসী মনে করেছেন, কলকাতা থেকে প্রতিমা নিয়ে তারা তাদের দেশে পূজো করবেন, কয়েকটা দিন সবাই মিলেমিশে আনন্দ করবেন, কয়েকদিন সর ধর্মের মানুষ একত্রিত হবেন।তাই ওখানকার তপন জয় কৃষান ও শুভজিৎ হাজরার উদ্যোগে এবং হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত অভিজিৎ হাজরার সহযোগিতায় এই দুর্গা প্রতিমা পাড়ি দিল জাপানে, এবং যেখানে পূজিত হবে এই দুর্গা প্রতিমা, সেই জায়গার নাম হল শ্রীরাম মন্দির সোডো ইউবা রাকি। এই পুজোই আমন্ত্রিত থাকবেন জাপানের এম পি থেকে শুরু করে এম এল এ রা ও বিশিষ্ট জনেরা পর্যন্ত বলে জানালেন , এলাকার সবাই আমন্ত্রিত থাকবেন। এবং রীতি নীতি মেনে এই পুজো বাঙালি আনায় হবে বলে জানালেন। যেভাবে কলকাতা বাসীরা দুর্গো পুজোয় মেতে উঠেন এবং রীতি মেনে পুজো করেন।

এই পুজো করার মূল উদ্দেশ্য হলো, সহযোগী অভিজিৎ হাজরা জানালেন, ওখানে কলকাতার মতো এরকম দুর্গা পুজো হয় না। তাই ওখানের উদ্যোক্তারা ঠিক করেছেন ,যদি আমাদের দেশেও একটা দুর্গা প্রতিমার পুজো করা যায়, তাহলে কয়েকদিন সবাই মিলেমিশে আনন্দে কাটাবেন। একে অপরের মেলবন্ধন ঘটবে। ‌ মহিলারাও আনন্দে মেতে উঠবে। এবং ওখানে যাতে এলাকাবাসী মিস না করে এই দুর্গাপূজা,তাই এই উদ্যোগ নিয়েছেন।কুমারটুলি শ্রীরাম এর উদ্যোক্তা জানান, আমার ভালো লাগছে, আমার প্রতিমা এবারে বেশিরভাগই বাইরে যাচ্ছে। শুধু জাপান নয়, আমার প্রতিমা উত্তর প্রদেশ, উড়িষ্যাতেও যাচ্ছে। কয়েক বছর ধরে আমার বিভিন্ন প্রতিমা বেশির ভাগই বাইরে যাচ্ছে, এবং পূজো উদ্যোক্তারা যে আমার প্রতিমা পছন্দ করছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তাহার সাথে সাথে যে সকল দেশে আমার প্রতিমা পৌঁছাচ্ছেন সেখানকার দেশবাসীকে অভিনন্দন জানাই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category