শিরোনাম:
‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন  রূপসার আইচগাতীতে শহিদুল ইসলাম লিটন তালুকদারের মতবিনিময় সভা: রূপসাকে ‘মডেল উপজেলা’ গড়ার প্রত্যয় মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা: দুই যুবকের কারাদণ্ড, একজনের অর্থদণ্ড কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার কেন্দ্র পরিবর্তনে বিপাকে পরিক্ষার্থীরা আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের উন্নয়ণ কাজ পরিদর্শনে ইউএনও খুলনার রূপসায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করল কুলাঙ্গার ছেলে  বিশ্বজুড়ে পালিত হচ্ছে হোমিওপ্যাথি দিবস, বাড়ছে বিকল্প চিকিৎসার জনপ্রিয়তা রংপুর মহানগর গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আল এমরান সুজন
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু 

Reporter Name / ১৭৩ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

আজিজুল হক,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় ভটভটি উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। মৃত ভটভটি চালক ওই যুবকের নাম  রাসেল মিয়া (২৫)। বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক‍্যাম্পের মোড়ে মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের আজিজুল হকের ছেলে বলে জানাগেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার (২৫ ডিসেম্বর ) সকালে রাসেল ভটভটি নিয়ে মাটি কাটার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ভূরুঙ্গামারী -বাগভান্ডার সড়কের ক‍্যাম্পের মোড়ে পৌছলে দ্রুত গতির কারণে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় এর চালক রাসেল ভটভটির নীচে চাপা পড়ে। পরে এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দুর্ঘনায় আহত যুবককে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত ) নন্দলাল চৌধুরী  ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category