শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কোরআনের আলোকে ন্যায়-ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

Reporter Name / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

দিঘলিয়া প্রতিনিধিঃ খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খুলনা ৪ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কবিরুল ইসলাম বলেছেন,কোরআনের আলোকে ন্যায় -ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদের তাকওয়া, খোদাভীতি অর্জন করতে হবে। আল্লাহর নির্দেশগুলো যথাযথ মেনে চলতে হবে। তিনি গতকাল দিঘলিয়া উপজেলা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৫ টায় দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ বদিউজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শহীদুল্লাহ্, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান।প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রে কোথাও কোরআনের শাসন নেই বলে সর্বত্র আজ মানুষের জীবন যাত্রায় অশান্তি ও বিশৃঙ্খলা। সর্বত্র ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কথা কাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ব্যবসায় কম দেওয়া, ভেজাল দেওয়া ও মজুদদারী পরিহার করতে হবে আল্লাহর ভয়ে। এদেশের শান্তি ও কল্যাণ ফিরিয়ে আনতে হলে কোরআনের আলোকে রাষ্ট্র গঠন করতে হবে। এদেশের সর্বত্র কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে মাহে রমজানের হক আদায়ে এগিয়ে আসতে হবে। সবাই মিলে কুরআনের শাসন প্রতিষ্ঠয় এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ।
এসময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ মানছুর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category