শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কোলাঘাটের ভূমিপুত্র টুটুল মল্লিক এর উদ্যোগে, মানুষের প্রত্যাশা পূরণ হলো ২৫ বছর পর

Reporter Name / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ
আজ ১৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট অঞ্চলে, কোলাঘাটের ভূমিপুত্র টুটুল মল্লিকের উদ্যোগে, ২৫ বছরের প্রত্যাশা পূরণ করলেন খেলার মাঠ সংস্কার করে। বেশ কয়েক লক্ষ টাকা ব্যয়ে দিনরাত এক করে প্রস্তুত হচ্ছে কোলাঘাটের ফুটবল মাঠ। টুটুল বাবুর তত্ত্বাবধানে খুব শীঘ্রই চালু হবে এই মাঠটি এমনটাই সংবাদ মাধ্যমে জানালেন।

জানা যায় একসময় কোলাঘাট ফুটবল মাঠে বহু ফুটবলার নিজেদের আত্মপ্রকাশ করেছিল এই মাঠ থেকেই, এই মাঠে ফুটবল প্র্যাকটিস করে ,জেলা, রাজ্য এমন জাতীয় স্তরে ফুটবলার তৈরি হয়েছিল। সেই সময় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট বড় খেলোয়াড়রা ফুটবল প্র্যাকটিসে মত্ত থাকতেন, এই মাঠে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টও হতো। শরৎ সেতুর কিছুটা দূরেই ছিল এই ফুটবল মাঠটি। হঠাৎ করেই ওই মাঠটিতে খেলা বন্ধ হয়ে যায়।

দেখতে দেখতে দীর্ঘ প্রায় 25 বছর বন্ধ হয়ে থাকে ওই মাঠটি, ঝিল বন জঙ্গল আর একপ্রকার জলাভূমিতে পরিণত হয়ে যায় আস্তে আস্তে। কোলাঘাট এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী ছিল একটা বড় ফুটবল গ্রাউন্ডের। যাতে করে নতুন প্রজন্মের ফুটবলার তৈরি করার ক্ষেত্র হয়ে ওঠে। ২৫ বছর পর সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে।

টুটুল বাবু জানালেন, এই মাঠ চালু হল , ফুটবল কোচিং ক্যাম্প থেকে শুরু করে ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ,যাতে করে কোলাঘাটের উদীয়মান ফুটবলার তৈরি করা যায়, ছোট ছোট ছেলেরা আবার নতুন করে এই মাঠে প্র্যাকটিস করবে। তাই নতুন করে এই কোলাঘাটের ফুটবল মাঠ সংস্কার হওয়ার কারণে রীতিমতো খুশি কোলাঘাটবাসী ও এলাকাবাসী এবং ছোট ছোট ছেলেমেয়েরা। সকাল থেকে সন্ধি পর্যন্ত ভিড় জমাবে এই সকল কচিকাঁচা ছেলেমেয়েরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category