শিরোনাম:
রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা রংপুরে শ্বশুরের হামলায় পুত্রবধূ গুরুতর আহত, গ্রেফতার ১ সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী রূপসায় চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকুর ব্যাপক গণসংযোগ, উন্নয়নের অঙ্গীকার সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ বাড়ির বাইরে অবস্থান রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

খুলনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ কারণের লক্ষ্য সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার:খুলনায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে খুলনা জেলা পর্যায়ে সমন্বয় সভা ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুপ আলী এতে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই রোগ সম্পর্কে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানে, ফুলের টব, প্লস্টিকের পাত্র, ফ্রিজে জমে থাকা পানি, পুরাতন গাড়ির টায়ারে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। প্রতি শুক্রবার জুম্মার খুদবার সময় ইমামদের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে মুসল্লিদের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালাতে হবে। এছাড়াও মোবাইলকোর্ট, লিফলেট, মাইকিং এর মাধ্যমে প্রচার করতে হবে। জুলাই থেকে অক্টোবর মাসে ডেঙ্গু রোগ বেশি দেখা দেয়। ডেঙ্গু রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান তিনি। উক্ত সভায় জানানো হয়, খুলনা সিটি কর্পোরেশন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মশার লার্ভা নিধণে স্প্রে এবং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুর্ণাঙ্গ মশা মারার ঔষধ প্রয়োগ করবে। এ সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category