শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

খুলনার রূপসায় ৪৭তম ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৩১৫ Time View
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ ২৪: খুলনার রূপসায় আইচগাতী ইউনিয়নের জে,কে,এস ক্রীড়া সংস্থা আয়োজনে ৪৭তম বার্ষিক ঘৌড় দৌড় প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন বিগত সরকারের পতনের পর বাংলাদেশে এখন শান্তির সুবাতাস প্রবাহিত হচ্ছে। সারাদেশে এখন তৃনমুল পর্যায়ের জনসাধারণ শান্তিতে বসবাস করছে। একারনে মানুষ এখন খেলাধূলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মন খুলে অংশগ্রহণ করছে। ক্রীড়াচর্চার মাধ্যমে এদেশের যুব সম্প্রদায় কে মাদকের করাল গ্রাস থেকে সরিয়ে আনা সম্ভব। একারনে যুবক এবং কিশোরদের বাংলাদেশের প্রতিটি মাঠে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন টুর্নামেন্টের পাশাপাশি যাবতীয় ক্রীড়াচর্চা করতে হবে । কেননা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চায় মগ্ন থাকলে তাদের মন মানসিকতা উন্নত স্তরে পরিনত হয়।

ঐতিহ্যবাহী এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা শুক্রবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আইচগাতী ইউনিয়নের পুটিমারি বিলে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে ২৮ টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম এবং ২য় স্থান অধিকার করে বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ আলী, ৩য় স্থান অধিকার করে অভয়নগর উপজেলার মোহাম্মদ ইসমাইল এবং ৪র্থ স্থান অধিকার করে সাতক্ষীরা থেকে আসা বাবু ঢালী এবং ৫ম স্থান অধিকার করে একই জেলা থেকে আগত ইমরান।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব,সাবেক ছাত্রনেতা শেখ আবু হোসেন বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু,মোস্তফা উল বারী লাভলু,জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েত,জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান, সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, সমাজসেবক মঈন আহম্মেদ জমাদ্দার,উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।

ক্রীড়া উদযাপন কমিটির আহবায়ক, সাবেক ইউপি সদস্য শেখ শফিকুল ইসলাম সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া উদযাপন কমিটির সদস্য সচিব সরদার ফরিদ আনোয়ার।
রূপসা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক চৌধুরী শিহাবুল ইসলাম এবং যুবদল নেতা আরাফাত হোসেন ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,জেলা বিএনপি নেতা নাজমুর সাকিব পিন্টু,জেলা শ্রমিকদল নেতা উজ্জল সাহা,জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন,শিকদার মোশাররফ হোসেন,আইচগাতী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ,টিএসবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাবুর রহমান,শ্রীফলতলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস,বিএনপি নেতা শেখ আনিসুর রহমান,শেখ আরিফুর রহমান,শেখ আঃ বারী,আজিজুর রহমান,মনিরুল ইসলাম,মুন্না সরদার,শামীন হাসান, জাহিদ হাসান, আরাফাত ঢালী, রকি আহম্মেদ নিপু, অনিক অর রশিদ শাকিল, নজিবুল হাসান সাহেদ, নুর আলম মিন্টু, তারেকুল ইসলাম বাবু, মনিরুজ্জামান মিলন, ইমাম হোসেন, ছাত্রনেতা হৃদয় আহমেদ রিপন, এসএম আবু সাঈদ, মাহমুদুল হাসান, মোঃ ইমন তালুকদর, নুরুল আমিন পাপ্পু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category