শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

গণঅভ্যুত্থানে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ২৩৮ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

রিয়াদ ইসলাম,রংপুর: পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা কর্তৃক গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলি এবং ভিত্তিহীন মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) পীরগাছা কলেজ চত্বর থেকে ছাত্রজনতার একটি মিছিল বের হয়ে থানার সামনে গিয়ে রাস্তা অবরোধ করে।

ওই ঘটনায় থানায় মামলা রুজু করে বিএনপি নেতাকে গ্রেপ্তার, পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কারসহ পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি পদ থেকে আমিনুলকে বহিষ্কারের দাবি জানানো হয় কর্মসূচিতে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ছাত্র-জনতার পক্ষ থেকে বিএনপি নেতার গুলির ঘটনায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট পীরগাছা বাজার দোকান মালিক সমিতির কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ, চুরি ও লুটপাটের ঘটনায় প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে গত ৬ সেপ্টেম্বর ২২ জনের নামে দোকান মালিক সমিতির সভাপতি হিসেবে ওই বিএনপি নেতা পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলাতে কিছু শিক্ষার্থীকে আসামি করা হয়। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভুমিকা রেখেছিলেন বলে দাবী স্থানীয় সমন্বয়কদের। তবে লোকমুখে শোনা যাচ্ছে, ইতোমধ্যে মামলাটি ওই নেতা প্রত্যাহার করে নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category