শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

গাজীরহাটে বিএনপির এমপি প্রার্থীর ভাতিজাকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক

Reporter Name / ৮২ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধি:খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টার খবর পাওয়া গেছে। আহত যুবকের নাম শরিফুল মোল্লা (পিতা: শাজাহান মোল্লা), যিনি নড়াইল-১ আসনের বিএনপির কান্ডারি বিশ্বাস জাহাঙ্গীর আলমের আপন খালাতো ভাইয়ের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে শরিফুল মোল্লা দৈনন্দিন বাজার করার উদ্দেশ্যে গাজীরহাটে যাচ্ছিলেন। পথে মেলজারের মোড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রাম দা, চাপাতি, ছুরি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
এলাকাবাসী আরও জানায়, সন্ত্রাসীরা শরিফুলকে বেধড়ক পিটিয়ে তার দুটি পা গুঁড়িয়ে দেয়। একপর্যায়ে ছুরি দিয়ে তার গলা কাটার চেষ্টা করলে স্থানীয় লোকজন টের পেয়ে ধাওয়া দেয়। জনগণের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত প্রভাবশালী কয়েকজনের মদদপুষ্ট একটি ক্যাডার বাহিনী এই সুপরিকল্পিত হামলা চালিয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীরহাট পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাজীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল জানান, “আমরা ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকায় আমাদের পুলিশি টহল অব্যাহত রয়েছে। আমরা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আশ্বস্ত করেছি; ভয়ের কিছু নেই, পুলিশ আপনাদের পাশে আছে।
এই নৃশংস হামলার ঘটনায় স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে এই বর্বরোচিত হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসনের নিকট জানমালের নিরাপত্তার জোর আবেদন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category