শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ঘাটালে মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দনের খোলা চিঠি পাঠালেন

Reporter Name / ১৪৯ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

রিপোর্টার, সমরেশ রায় ,শম্পা দাস, পশ্চিমবঙ্গ

আজ ১৬ই ফেব্রুয়ারী রবিবার, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকে, চলতি রাজ্য বাজেটে বহু প্রতিক্ষীত ঘাটাল মাস্টার প্ল্যান এ প্রথম দফার কাজের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার। দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এই জয়। এজন্য সংগ্রামী জনসাধারণকে অভিনন্দন জানিয়েছে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।

এই নিয়ে ঘাটাল কলেজ বাস স্ট্যান্ড থেকে বিদ্যাসাগর সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করে, এরি মধ্যে ঘাটাল শহর জুড়ে পোস্টারিং শুরু হয়েছে তাতে লেখা অভিনন্দন। কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি জানান , আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এই সংক্রান্ত আমাদের কয়েকটি প্রস্তাব আজ খোলা চিঠির মাধ্যমে ই মেইল মারফত পাঠিয়েছি। ওই চিঠির কপি সেচ মন্ত্রিসহ ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটির সদস্যদের কেউ পাঠানো হয়েছে, এ বিষয়ে আজ ঘাটালের অন্নপূর্ণা আর কেটেক্ট কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে ওই খোলা চিঠি প্রকাশ করা হয়।

উপস্থিত ছিলেন উপদেষ্টা মধুসূদন মান্না , গৌরীশঙ্কর বাগ, সভাপতি ডক্টর বিকাশ চন্দ্র হাজরা ,কার্যকরী সভাপতি সত্যশাধন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি প্রমুখ।

সংগ্রাম কমিটি মনে করে, লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে রাজ্য সরকার স্কীমটি রূপায়ণ করতে চলেছে। সেজন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সর্বস্তরের আন্দোলন কারী জনসাধারণকেও এই অভিনন্দন মিছিলের মধ্য দিয়ে অভিনন্দন জানানো হয়েছে।

নারায়ণ চন্দ্র নায়েক জানান,মিছিলে ২০১৭ সালে কলেজ বাসস্ট্যান্ডের যে স্থানে তৎকালীন বিধায়কের গুন্ডা বাহিনীর লোকজনেরা বানভাসি জনসাধারণকে আক্রমণ করেছিল এবং লাঠিচার্জে রক্তাক্ত হয়েছিলেন অশ্বিন, আমরা মিছিলে সেই বার্তা দিতেই চলেছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category