শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন আওয়ামী সন্ত্রাসী হানিফ মিয়ার নিয়ন্ত্রণে, কোনঠাসা এলাকাবাসী

Reporter Name / ২৬৬ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লা,প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার হানিফ মিয়া, যিনি পেশায় চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, স্থানীয়রা জানান, হানিফ মেম্বার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার অত্যাচারে সাধারণ মানুষ থেকে শুরু করে তার আপন ভাইও নিরাপদ নয়।

হানিফ মিয়ার পিতা মরহুম সিদ্দিকুর রহমান ছিলেন একজন স্কুল শিক্ষক এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। কিন্তু হানিফ মিয়া কম বয়সেই অপরাধ জগতে পা রাখেন এবং স্থানীয় কিশোরদের নিয়ে গড়ে তোলেন একাধিক কিশোর গ্যাং। মাদক ব্যবসার মাধ্যমে তিনি কুমিল্লা শহরের হাই প্রোফাইল নেতাদের সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং ধীরে ধীরে তার নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে ঢাকা, ফেনি, চাঁদপুর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায়।
স্থানীয়রা জানান, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের আশীর্বাদে হানিফ মিয়া মেম্বার নির্বাচিত হন এবং এরপর থেকেই তার অবৈধ ব্যবসা আরও বেপরোয়া হয়ে ওঠে। মাদক ব্যবসার পাশাপাশি তিনি ডাকাতিয়া নদীর মাটি কেটে বিক্রি করেন, যার ফলে বহু কৃষকের ফসলি জমি নষ্ট হয়ে যায় এবং বন্যার সময় বাঁধ ভেঙে শত শত বাড়ি ঘর ও ফসলি জমি তলিয়ে যায়।

২০২২ সালে হানিফ মিয়া নারচর গ্রামে অন্যের জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ভুক্তভোগী এক নারী ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে মাটি কাটা বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ মিয়া এএসআই শাহজাদাকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পুলিশের উর্ধতন কর্মকর্তার নির্দেশে হানিফ মিয়াকে গ্রেফতার করা হলেও জামিনে এসে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে হানিফ মেম্বার নিরস্ত্র ছাত্রদের উপর নির্বিচারে হামলা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক দেশ প্রধান শেখ হাসিনা সহ বহু এমপি-মন্ত্রী পালিয়ে গেলেও হানিফ মেম্বার প্রকাশ্যেই সকল অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছেন।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকউজ জামান বলেন, “হানিফ মেম্বারের বিরুদ্ধে পুলিশকে হত্যার হুমকির অভিযোগে গ্রেফতার হওয়ার কথা শুনেছি। তবে সরকার পতনের পর তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।”
বিশেষজ্ঞ মহল মনে করছেন, হানিফ মিয়াকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনলে হত্যা সহ আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। স্থানীয়রা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category