শিরোনাম:
রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সম্পাদক রিফান আহাম্মেদ

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

শাহাদাত হোসেন নোবেল,খুলনা : ৪০তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত হলেন সম্পাদক রিফান আহাম্মেদ। দীর্ঘদিনের অভিজ্ঞতায় সমৃদ্ধ এই সাবেক আমলা মনে করেন, অনেক কারণেই তাকে দেশের জনগণ মনে রাখবে। বিশেষ করে দেশের গণমাধ্যম উন্নয়নে ভূমিকা রাখার জন্য দেশবাসী তাকে মনে রাখবে।

তরুণ সাংবাদিকদের ভবিষ্যৎ সম্মুখের প্রজ্জ্বলিত বাতিঘর, মানবতার ফেরিওয়ালা, সাংবাদিকদের নেতৃত্বের আইডল, দৈনিক বিজয় বাংলাদেশ ও নাগরিক ভাবনার পত্রিকার সম্পাদক, সময়ের সাহসী সাংবাদিক শেখ রিফান আহমেদ । শুক্রবার (২১শে অক্টোবর) দিনভর ৪০তম জন্মদিন উপলক্ষে লাল গোলাপ, রজনীগন্ধাসহ নানা ফুলের শুভেচ্ছায় কেটেছে তার ।

সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিশেষ এ দিনটিতে দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার অফিসে তাকে শুভেচ্ছা জানাতে আসেন । ফুলে ফুলে ভরে ওঠে চারদিক। ভক্ত, শুভাকাঙ্খী ও পাঠকসহ দেশের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার অফিসটি হয়ে ওঠে সরব । বিভিন্ন শুভাকাঙ্খী ও পরিবারের সদস্যদের নিয়ে কয়েকবার জন্মদিনের কেক কাটতে হয় সাংবাদিক শেখ রিফান আহমেদকে ।

জন্মদিনের অনুভূতি জানিয়ে তিনি বলেন, জন্মদিন মানেই সবার কাছে বিশেষ একটা দিন। স্বীকার করি আর না করি এই দিন প্রায় সবাই চায় প্রিয়জনদের শুভেচ্ছা, ভালোবাসা আর আন্তরিকতা। ‘মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। সত্যিই মানুষ আমাকে এতোটা ভালবাসে কল্পনাও করিনি। ’ সাংবাদিক সমাজেরনে তাদের উদ্দেশ্যে বলেন, ‘সাগর-রুনি জীবন দিয়ে আপনাদেরকে এক করেছে । আপনারা আর বিভক্ত হবেন না। ’ মুঠোফোনের মাধ্যমেও দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান । সাংবাদিক শেখ রিফান আহমেদ আরও বলেন, জন্মদিনের আসল শুভেচ্ছা পাওয়ার দাবিদার কিন্তু জন্মদাতা বাবা-মা, কারণ তাঁদের জন্যই আমরা এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ পেয়েছি । আমাদের জীবনের সব অর্জনই কিন্তু তাঁদের অসংখ্য ত্যাগের বিনিময়ে পাওয়া ।বাবা-মার ভালোবাসা কখনো ফুরায় না। তাই আমি আমার বাকি জীবনের সমস্ত জন্মদিনের সমস্ত ভালোবাসা সমস্ত শুভেচ্ছা বাবা-মাকে উৎসর্গ করলাম । মহান আল্লাহ আমার বাবা-মাকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনাই করি । এদিকে শুক্রবার (২১শে অক্টোবর) সারাদিন দৈনিক বিজয় বাংলাদেশ ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার অনলাইনের মাধ্যমে অনলাইনে দেশ বিদেশের অসংখ্য মানুষ সাংবাদিক শেখ রিফান আহমেদের জন্মদিনে শুভেচ্ছা জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category