শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

জয়পুরহাটে শেকটা প্রভাতী সংঘের নব-নির্বাচিত কমিটির অভিষেক

Reporter Name / ১৬৯ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ মাফিজুল ইসলাম,জয়পুরহাট,প্রতিনিধি: দেশ স্বাধীনের পূর্বে প্রতিষ্ঠিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামের ঐতিহ্যবাহী ”শেকটা প্রভাতী সংঘ”। গ্রামের সার্বিক উন্নয়ন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় আচার-অনুষ্ঠান সঠিক ও সুন্দরভাবে পরিচালনার লক্ষে ছোট-বড় সবাই মিলে ৭১ সালের আগে সংগঠনটি স্থাপন করলেও এটি সরকারি তালিকাভুক্ত হয় ১৯৮৫ সালের দিকে যার রেজি-নং  পাঁচ/১৮/৮৮।

গ্রামের সকলের সেবামুলক ও কল্যাণের লক্ষে প্রতিষ্ঠিত সংঘটির বর্তমান সদস্য সংখ্যা ২২০’জন। গ্রামের প্রতিটি পরিবার থেকে সদস্য নিয়েই ”শেকটা প্রভাতী সংঘটি” গঠন করা হয়েছিল যাত্রাকাল থেকেই। সংগঠনটি আগামী ৩ বছর সঠিক ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকল সদস্যের মতামতের ভিত্তিতে ১১’সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নব-নির্বাচিত কমিটির দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয় মোঃ কাইছার হামিদ মাষ্টার, সহ-সভাপতি মোঃ জামিরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলি (হানিফ), কোষাধ্যক্ষ মোঃ আহসান হাবিব (নাঈম), নির্বাহী সদস্য মোজাফ্ফর রহমান, আলতাফ হোসেন, দুলাল হোসেন, সবুজ হোসেন, জাকারিয়া হোসেন, আরিফ বাবু ও আমিনুল ইসলাম।

এছাড়া উপদেষ্টা মন্ডলীতে আছেন সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ খয়বর হোসেন, ইউপি সদস্য কাওছার হোসেন, স্থানীয় ব্যবসায়ী মোঃ ইলিয়াস হোসাইন, মোঃ ওয়ালিদ হোসেন ও মোঃ ওবায়দুর রহমান মাষ্টার। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শেকটা গ্রামে প্রভাতী সংঘের সামনে নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নতুন কমিটির সবার গলায় মালা পরিয়ে বরণ করে নেয় সংগঠনটির সকল সদস্যরা। শেষে শেকটা প্রভাতী সংঘের অর্থায়নে সকল সদস্যর মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category