শিরোনাম:
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ বাড়ির বাইরে অবস্থান রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

টানা পঞ্চমবার জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা

Reporter Name / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে টানা পঞ্চমবারের মতো সাফল্যের ধারা অব্যাহত রেখে বরিশাল বিভাগীয় পর্যায়ে শীর্ষস্থান ধরে রেখেছে পটুয়াখালীর দুমকি উপজেলা। অক্টোবর মাসে নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২০০ শতাংশ কাজ করে এই ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে উপজেলাটি।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের এই কার্যক্রমটি মূলত শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের উপর পরিচালনা করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে দুমকি উপজেলায় নিবন্ধনের চিত্র ছিল চোখে পড়ার মতো জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ১২৮টি, অর্জন হয়েছে ২০০টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ৩৫টি, অর্জন হয়েছে ৫৩টি।শতাংশের হিসাবে, এই উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ১৫৬ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ১৪৮ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড় অর্জন দাঁড়িয়েছে ১৫২ শতাংশ, যা বরিশাল বিভাগের মধ্যে ছিল শীর্ষে।

টানা পাঁচবার সেরা হওয়ার এই কৃতিত্বের জন্য দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হককে ব্যক্তিগতভাবেও অক্টোবর মাসের সেরা নির্বাহী অফিসার ঘোষণা করা হয়েছে।ইউএনও আবুজর মো. ইজাজুল হক এই অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, টানা পাঁচবার সেরা হওয়ায় আমি আনন্দিত। সত্যি বলতে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা প্রত্যেকে যার যার জায়গা থেকে কঠোর পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। সকলকে একই সুতোয় গাঁথা সম্ভব হয়েছে বলেই আজকের এ সাফল্য।

উপজেলা প্রশাসনের এই সমন্বিত প্রচেষ্টার ফলেই জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় দুমকি উপজেলা তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category