শিরোনাম:
প্রাণিসম্পদ খাতে নতুন গতি মহাপরিচালক শাহজামান খানের হাত ধরে আশার আলো দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত পরিবেশ সাংবাদিকদের সাথে পরিচিতি সভা সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ হাজীগঞ্জের গৌড়েশ্বরে দোকানের মালামাল চুরি’র প্রতিবাদ করায় সেই চাঁদাবাজ ইমানের নেতৃত্ব হামলায় গুরুতর আহত ২,থানায় অভিযোগ রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা রংপুরে শ্বশুরের হামলায় পুত্রবধূ গুরুতর আহত, গ্রেফতার ১ সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দিঘলিয়ায় পিতামাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধিঃদিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের বাগমারা গ্রামের অপূর্ব ভট্টাচার্যের কন্যা পেড়ইল হাবিবুল আলম বীর প্রতীক মহাবিদ্যালয়ের এইচ এস সি পরীক্ষার্থী অনন্যা ভট্টাচার্য (১৭) পিতামাতার ওপর অভিমান করে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।

ভিকটিমের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পিতামাতার ওপর অভিমান করে কন্যা অনন্যা ভট্টাচার্য ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় এবং ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। পরবর্তীতে মা ঘরে এসে দরজা বন্ধ দেখে চিৎকার দিলে চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন ছুটে এসে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে নড়াইল জেলার কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পিতামাতাসহ স্বজনদের কোনো অভিযোগ না থাকায় কালিয়া থানা থেকে অনুমতি নিয়ে গতকাল শনিবার দুপুরে লাশ নিজ বাড়িতে এবং পরবর্তীতে সৎকার করার জন্য গাজীরহাট মহাশ্মশানে নিয়ে আসে। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পিতামাতাসহ স্বজনদের ক্রন্দনে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category