শিরোনাম:
রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা

Reporter Name / ১২৩ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

দিঘলিয়া প্রতিনিধিঃখুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের “দেওয়াল ঘড়ির”প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন বলেছেন, নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকলের সম-অধিকার নিশ্চিত করা হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অত্যাচার, জুলুম বন্ধের জন্য আগামী নির্বাচন হবে একটি পরিবর্তনের নির্বাচন। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনের পর যারা ক্ষমতায় এসেছে তারা দেশের উন্নয়নে কাজ করার পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে।

অন্তর্ভুক্তিমূলক দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যমূলক সকল ব্যবস্থা ভেঙে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। খুলনা-৪ আসন রূপসা-তেরখাদা-দিঘলিয়ার এই অবহেলিত জনপদের নেতৃত্বে যারা এসেছে তারা কখনোই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং এই জনপদে চাঁদাবাজি, মাদক আর জুলুমের আখড়া গড়েছিলো।
আমি জনগনের কাছে ওয়াদা করতে চাই। আমি আপনাদের শাসক নই, সত্যিকার সেবক হতে চাই।
তিনি গতকাল সকাল থেকে দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়নের নগরঘাট, দেয়াড়া কলোনী, দেয়াড়া-দৌলতপুর বাজার খেয়াঘাট, ফরমাইশখানা বার্মাশেল খেয়াঘাট, সেনহাটি বাজারে ব্যাপক গণসংযোগ করেন। গোয়ালপাড়া বিশাল ভোটার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। মোঃ নুর ইসলাম মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুজিবুর রহমান, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা শহীদুল্লাহ্, সাবেক সেনা সদস্য সৈয়দ পারভেজ, মৌয়াল দাস, শেখ ইউসুফ। এর আগে তিনি ১১ দলীয় কয়েকশত নেতা-কর্মীদের সাথে নিয়ে গোয়ালপাড়া জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন। নামাজবাদ এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তিনি সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল ও সেনহাটিতে বিশাল দুইটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন। পরে তিনি দিঘলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এক বিশাল উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন। বাদ মাগরিব তিনি পানিগাতী গ্রামের এক বিশাল গণসংযোগ ও উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মুফতি মহিউদ্দীন, রূপসা উপজেলার ৩-বার এর ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ জোবায়ের, মাওলানা আব্দুর রহমান, খেলাফত মজলিস তেরখাদা উপজেলা সভাপতি মাঃ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর আমীর মোঃ হারুন অর রশিদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ ), বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মুশফিকুর রহমান, সহ সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, আঞ্চলিক সহকারী পরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা খান গোলাম রসুল, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্লা শফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ বদিউজ্জামান আজাদ, মুরাদুর রহমান, মিজানুর রহমান, মাওলানা আঃ রহিমসহ জামায়াত, এনসিপিসহ ১১ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category