শিরোনাম:
প্রাণিসম্পদ খাতে নতুন গতি মহাপরিচালক শাহজামান খানের হাত ধরে আশার আলো দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত পরিবেশ সাংবাদিকদের সাথে পরিচিতি সভা সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ হাজীগঞ্জের গৌড়েশ্বরে দোকানের মালামাল চুরি’র প্রতিবাদ করায় সেই চাঁদাবাজ ইমানের নেতৃত্ব হামলায় গুরুতর আহত ২,থানায় অভিযোগ রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা রংপুরে শ্বশুরের হামলায় পুত্রবধূ গুরুতর আহত, গ্রেফতার ১ সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা, 

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

বেনজীর আহমেদ মুকুলদিঘলিয়া প্রতিনিধি :জাতীয় সংসদ নির্বাচনে দিঘলিয়া উপজেলায় গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আড়ংঘাটা ও যুগিপোল ইউনিয়ন ব্যতীত দিঘলিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এক ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর জামান (আইডি: ২০১৮২১০১২৫) সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের বাধা প্রদান করেন।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, খুলনা থেকে প্রকাশিত দৈনিক আজকের কণ্ঠস্বর-এর দিঘলিয়া প্রতিনিধি বেনজীর আহমেদ মুকুল এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক তৃতীয় মাত্রা-এর দিঘলিয়া প্রতিনিধি জাহিদ হোসেন কেন্দ্র পরিদর্শন ও সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় ম্যাজিস্ট্রেট তাদের ওপর চড়াও হন এবং অসভন আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
সাংবাদিকরা জানান, নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে এমন আচরণে তারা বিব্রত ও হতাশ হয়েছেন। তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের বক্তব্য জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category