শিরোনাম:
খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন,কার্ড পেলো কতজন? কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শনে মন্ত্রী–নোয়াখালী রক্ষায় নতুন উদ্যোগ বটিয়াঘাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত ‌ ‎রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস—ড. শহিদুল্লাহ খান মাদানী ‎ সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সদস্য আটক রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় পন্য সহ দুই চোরাকারবারী আটক বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাতকে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল রূপসায় শ্রমিক নেতা মাসুমের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

​পটুয়াখালীর দুমকি উপজেলায় এক কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
​গ্রেপ্তার মোস্তাকিম হাওলাদার (১৫) উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় কিশোরীর মা বিউটি আক্তার বাদী হয়ে দুমকি থানায় দস্যুতার চেষ্টার অভিযোগে মামলা করেছেন।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার ইফতারের পর শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেন ও তার স্ত্রী বিউটি আক্তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে হাসপাতালে যান। ওই সময় তাদের মেয়ে মুশফিকা জাহান (১৭) বাসায় একা ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে দরজায় নক করার শব্দ শুনে বাবা-মা ভেবে দরজা খুলে দেন মুশফিকা। এ সময় অভিযুক্ত কিশোর ঘরে ঢুকে তার গলায় ছুরি ধরে এবং মোবাইল থেকে সিম কার্ড খুলে নিতে বাধ্য করে।

​ঘটনার একপর্যায়ে কিশোরী ঘর থেকে দৌড়ে বেরিয়ে চিৎকার করলে অভিযুক্ত বারান্দা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করে পুলিশে সোপর্দ করেন।

​ভুক্তভোগী কিশোরীর মা বিউটি আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি বলেন, “মেয়ের সাহসিকতার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।”দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, “গ্রেপ্তার কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category